ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ - কাজী নজরুল ইসলাম ( Trivuboner Priyo Muhammod Gojal)
ত্রিভুবনের
প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয়
আয় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয়
photocredit: thecompanion
ধুলির ধরা
বেহেশতে আজ
জয় করিলো
দিলো রে লাজ
আজকে খুশির
ঢল নেমেছে
আজকে খুশির
ঢল নেমেছে
ধূসর সাহারায়
আয়রে সাগর
আকাশ বাতাস
দেখবি যদি
আয়
আয়রে সাগর
আকাশ বাতাস
দেখবি যদি
আয়
দেখ আমিনা
মায়ের কোলে
দোলে শিশু
ইসলাম দোলে
কচি মুখে
শাহাদাতের বানী সে শোনায়
আজকে যত পাপী
ও তাপী
সব গুনাহের
পেল মাফী
দুনিয়া হতে
যে-ইনসাফী জুলুম নিল বিদায়
আয়রে সাগর
আকাশ বাতাস
দেখবি যদি
আয়
নিখিল দুরুদ
পড়ে লয়ে নাম
সাল্লাললাহু
আলাইহি ওয়া সাল্লাম
জিন পরি ফেরেস্তা
সালাম
জানাই নবীর
পায়
আয়রে সাগর
আকাশ বাতাস
দেখবি যদি
আয়
ত্রিভুবনের
প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয়
No comments: