Ads Top

হেরা হতে হেলে দুলে নূরানী তনু - কাজী নজরূল ইসলাম


হেরা হতে হেলে দুলে নূরানী তনু, ও কে আসে হায়
সারা দুনিয়ায় হেরেমের পর্দা খুলে যায়
সে যে কমলীওয়ালা-  কমলীওয়ালা

তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়-
সে যে আমার কমলীওয়ালা - কমলীওয়ালা

 
আসমানে মেঘ  চলে ছায়া দিতে
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে
বিজলী চায় মাালা হতে
পূর্নিমার চাঁদ তার মুকুট হতে চায়
সে যে আমার কমলীওয়ালা- কমলীওয়ালা

No comments:

Powered by Blogger.